আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: October 1, 2019, 5:25 am
খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষন
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খাওয়ার লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক কিশোর।

গেল রোববার সন্ধ্যার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে নাঈম হোসেন নামের ওই কিশোরকে আটক করেছে। নাঈম ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হোসেন জানান, রোববার সন্ধ্যার দিকে শিশুটিকে খাওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় বখাটে নাঈম। পরে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং নাঈমকে আটক করে পুলিশে দেয়। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা বাদী হয়ে নাঈমকে আসামি করে একটি ধর্ষণের মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম