আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 10:27 pm || প্রকাশের তারিখ: October 1, 2019, 5:28 am
বিমানযাত্রী নারীর গোপনাঙ্গে ছিল কনডমে রাখা ৫০০ পিস ইয়াবা
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক বিমানযাত্রী।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

আটক নারীর নাম শ্যামলী বেগম (২৮)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই এলাকার আজহার মিয়ার স্ত্রী।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন আটক শ্যামলী বেগম। নিরাপত্তা গেটে তল্লাশিকালে দায়িত্বরত নারী আনসার তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করে। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় পাঁচ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার থানা পুলিশের (ওসি তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম