আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:17 pm || প্রকাশের তারিখ: June 3, 2021, 6:19 pm
বাগেরহাটে মোরেলগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জে মাহিমা আক্তার(১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তাদের নীজ বসত ঘরে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মা মাহিমার ঝুলন্ত মরদেহ দড়ি খুলে নামান। মাহিমা নিশানবাড়িয়া গ্রামের আব্দুল গফ্ফার হাওলাদারে মেয়ে। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

এ বিষয়ে মাহিমার মা মাসুরা বেগম বলেন, আজ বিকেলে তিনি মাহিমাকে একা ঘরে রেখে এক আত্মীয়ের বাড়িতে যান। কিছুক্ষণ পরে জানতে পারেন মেয়ে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে রশি খুলে মেয়েকে নামান। কি কারনে মাহিমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তা জানা নেই। তার পিতা আব্দুল গফ্ফার কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছেন। মাহিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা বিথি বলেন, মাহিমা লেখাপড়ায় খুব ভালো ও অনুগত ছাত্রী ছিলো।

এ ঘটনা সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম রাত সাড়ে ৮টায়  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিনও ঘটনাস্থলে রয়েছেন। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম