আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:18 pm || প্রকাশের তারিখ: June 4, 2021, 12:29 am
করোনা উপেক্ষা করে,পাইকগাছায় ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম খান,পাইকগাছা খুলনা।।
পাইকগাছায় করোনা কে উপেক্ষা করে   বর্ণাঢ্য  আয়োজনে ও হাজার হাজার মানুষের  উপস্থিতে বৃস্পতিবার বিকাল ৩ টায় পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের হাবিবনগর সংলগ্ন মাঠে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কওছার আলী জোয়ার্দ্দারের সহোযোগীতায়  ও তার উপস্থিতিতে কপিলমুনি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ইউ,পি সদস্য মোঃ আলাউদ্দীন গাজীর সভাপতিত্বে উক্ত দৌড়  প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ১৯টি ঘোড়া অংশগ্রহন করে৷ উক্ত দৌড় প্রতিযোগীতায় ৭ টি দৌড় অনুষ্ঠিত হয়েছে ৷ এর মধ্য ২ টি দৌড় কমিটির সিন্ধান্ত মোতাবেক  বাতিল বলে গণ্য হয়৷


এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা মোঃ ওহিদুজ্জামান মোড়ল,৬ নং ওয়ার্ড ইউ,পি সদস্য  মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু , হরিঢালী ইউনিয়ন পরিষদের  ৬ নং ওয়ার্ড সদস্য ফারুখ হোসেন লাকী,  নারী ইউপি সদস্য প্রার্থী রাজিয়া সুলতানা, ছকিনা বেগম, রেবেকা সুলতানা,ছাত্রলীগের রাসেল জোয়ার্দ্দার,হাফিজুর রহমান,মোঃ আমিরুল ইসলাম ,হাবিবুর রহমান ৷ স্বেচছাসেবকের দায়িত্ব পালন করেন সাইদুর,তারিকুর ,সেলিম ,লিটন,রনি ,

ইমরান জোয়াদ্দার ও হাবিবনগর এফ সি বয়েজ  ক্লাবের সদস্যরা ।



আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম