আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:18 pm || প্রকাশের তারিখ: June 5, 2021, 2:36 pm
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় এম এইচ ফ্যাশন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ইউনিটের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস।

শুক্রবার (৪ জুন) রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ব্রুখিল মার্কেট সংলগ্ন এম এইচ ফ্যাশন নামের মেহেদীর মালিকানাধীন নামের একটি গেঞ্জি কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১ টার দিকে ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগেই কারখানা ছুটি হলে সব শ্রমিক চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

কারখানার মালিক মেহেদী বলেন, হঠাৎ কারখানায় আগুনের সুত্রপাত হয়। পরে নিমিষেই পুরো কারষানায় আগুন ধরে। কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম