আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ৫, ২০২১, ৮:১৭ অপরাহ্ণ
সারাদেশে কাল থেকে মিলবে টিসিবির পণ্য
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রোববার (০৬ জুন) থেকে সারা দেশে ৪০০ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। ১৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। শনিবার (০৫ জুন) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়াও সয়াবিন তেল ১শ’ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ১শ’ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম