আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: June 5, 2021, 8:33 pm
শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের নামে শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে ক্যাপাস খোলার রোডম্যাপ ঘোষণা, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি জানান।

সেইসাথে বক্তারা আসন্ন ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্ণো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম