আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 3:12 pm || প্রকাশের তারিখ: June 5, 2021, 9:10 pm
কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ
এস আর সাঈদ,কেশবপুর যশোর থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে উপজেলার ডহুরী বিলপাড়ে শনিবার সকালে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)(২য় সংশোধিত) এর আওতায় মৎস্য চাষী সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার এম,এম আলমগীর কবীরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন পর্যায়ে সিবিজি সদস্যদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড এবং অন্যান্য উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম. এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী ইকরামুল হক ও অমিত কুমার দত্ত। অনুষ্ঠানে সিবিজির সদস্য ও লিফবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম