প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: June 10, 2021, 7:44 pm
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আঃ রউফ মোড়ল (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২ টার সময় উপজেলার রসুলপুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
আটক রউফ বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রসুলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আটক করে।
আটককৃত ফেনসিডিল ও ইজিবাইকের মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম