আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: June 10, 2021, 10:36 pm
কেশবপুর মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।
যশোরের কেশবপুরে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ১২ টি মামলায় ২ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার গাজীর মোড়ে মাস্ক না পরায় ১২ জনকে দন্ডবিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় ২ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম