আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: June 10, 2021, 10:50 pm
বিদ্যানন্দকাটি ইউনিয়নে মানবপাচার প্রতিরোধে সিটিসি মিটিং অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং বৃহস্পতিবার সকালে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিয়ার রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সিটিসি মিটিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য রবিউল ইসলাম, ছোকানুর রহমান, বাবুর আলী, আসাদুল ইসলাম, আব্দুস সামাদ মোড়ল, নিয়ামত আলী, মাহাবুর রহমান, জামশেদ আলী আনু, জুলিয়া বেগম, মর্জিনা বেগম, হোসনে আরা বেগম, শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম