আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৭, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ণ
কেশবপুরে পৌর মেয়র রফিকুল ইসলামের ১০ হাজার মাস্ক বিতরণ
এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
যশোরের কেশবপুর সংসদীয় আসনের এমপি শাহীন চাকলাদারের নির্দেশনায় কেশবপুরে পৌর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

পৌরসভা চত্ত¡রে বুধবার সকালে পৌরসভার ৬২টি মসজিদ, ১২টি মন্দির এবং ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য পৌর কাউন্সিলদের হাতে ১৩ হাজার মাস্ক-সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলেদেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর আব্দুল হালিম, পৌর কাউন্সিলর কবির হোসেন, পৌর কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম