প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 9:50 am || প্রকাশের তারিখ: June 17, 2021, 3:57 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারের কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হুমাইরা রহমান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় কাভার্ডভ্যান চালক আমির হোসনকে আটক করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৭ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলকায় আরিচাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা রহমান সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল দিয়ে সাভার স্ট্যান্ডের দিকে যাচ্ছি মিজানুর রহমান ও তার স্ত্রী। এসময় তালবাগ এলকায় পৌছালে পেছন থেকে আসা এক পিকাপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে হুমাইরা রহমান মাটিতে পড়ে গেলে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার এবং মিজানুর রহমান আহত হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মৃত নারী লাশ উদ্ধার করা হয়ছে এবং আহতকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।