আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ
বাসায় ফিরেছেন ইসলামিক বক্তা আবু ত্ব-হা
আমাদেরবাংদেশ ডেস্ক।। নিখোঁজের আটদিন পর রংপুরে নিজ বাসায় ফিরেছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালী থানার ওসি এবং তার পরিবারের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি বাসায় ফিরে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর ডিবি কার্যালয়ে নেয়া হয়।
জানা যায়, তিনি নিজেই বাসায় ফিরেছেন, ফেরার সময় তার সঙ্গে কেউ ছিলনা বলেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়। তবে তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন বা কী কারণে ছিলেন এসব বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে সেরকম কোনও তথ্য দেয়া হয়নি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ত্ব-হা'কে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন জেলার উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে, গেল ১০ই জুন বিকেলে রংপুর থেকে ঢাকার উদ্যেশে একটি ভাড়া করা গাড়িতে দুই সফর সঙ্গীসহ রওনা হন আবু ত্ব-হা। ওই দিন রাত আড়াইটায় রাজধানীর গাবতলী থেকে সবশেষ তার স্ত্রী সাদিকুন্নাহারের সাথে কথা হয় আবু ত্ব-হা আদনানের। এরপর থেকে তাদের কোন খোঁজ না পেয়ে রংপুরের কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম