আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 12:21 pm || প্রকাশের তারিখ: October 2, 2019, 10:17 am
ভারতে মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ভারতে মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,

মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার নাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে সরকারি ছুটি থাকায়

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) মহসিন খান পাঠান জানান, আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও দু'দপশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম