প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 11:29 am || প্রকাশের তারিখ: June 20, 2021, 11:44 am
নিজস্ব প্রতিবেদক।। সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজইনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
শনিবার গভীররাতে সাভার বাসস্ট্যান্ডে ও রবিবার সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় দু-জনের মৃত্যু হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায় নি।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে রাস্তার খননকাজ ও মেরামতের জন্য গর্ত করে সড়ক ও জনপদ বিভাগ। শনিবার রাতে ওই গর্তে ট্রাক পড়ে গিয়ে ট্রাকের চালক নিহত হয় এবং হেলপার গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে,সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় অজ্ঞাত এক অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, উভয় ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম