আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২১, ২০২১, ২:৪৯ অপরাহ্ণ
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি।। সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামীন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী মাদবর বাড়ীর খাঁন ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর আমিনুল ইসলামের ছেলে আলামীন। সে খাঁন ইকুইপমেন্ট নামের সেই গ্যারেজের একজন শ্রমিক।

পুলিশ জানায়, সকালে গ্যারেজে একটি গাড়ি পরিষ্কার করতে গিয়েছিলো আলামীন। এসময় একটি পানির মোটরে বিদুৎতের সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার আসলে তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম