আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২১, ২০২১, ৫:২৩ অপরাহ্ণ
যশোরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। যশোরে ৯২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সোমবার (২১ জুন) ভোররাতে যশোরের বেনাপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোরের মহিষডাঙ্গা দক্ষিণ পাড়ার মোঃ মোসলেম আলী গুলদারের ছেলে মোনায়েম গুলদার(৫৯) ও মোঃ লিটন হোসেন (২৯) এবং এবং যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষডাঙ্গা উত্তর পাড়া মান্নানের ছেলে রিপন প্রধান(২৬)।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল থেকে আসা ইজিবাইক থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ইজিবাইক।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম