প্রিন্ট এর তারিখ: October 19, 2026, 10:58 am || প্রকাশের তারিখ: June 21, 2021, 11:35 pm
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের রাজনগরে বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ।
মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় রাজনগর থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ পশ্চিমভাগ সাকিন হইতে ১৪০ পিস ইয়াবাসহ আসামী দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,১। তোফায়েল আহমদ প্রঃ তুলু (৩৬), পিতা-মৃত আনা মিয়া, সাং-পশ্চিমভাগ, ৪নং পাঁচগাঁও ইউপি ২। সুজনা আক্তার (২২), পিতা-মৃত কুতুব উদ্দিন, সাং-বানারাই, উভয়ের থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী তোফায়েল আহমদ প্রঃ তুলু’র দেহ তল্লাশি তার পরিহিত লুঙ্গির কোমরের ডান পাশের কোচের ভাজে (ক) ১টি নীল রংয়ের পলিথিনের বায়োরোধক প্যাকেটে রক্ষিত ৯০ পিস এবং নারী কনস্টেবল৬০০ সুলতানা বেগম এর মাধ্যমে আসামি সুজনা আক্তার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লাল রংয়ের প্লাজোর বাম পাশের কোমরের ভাজ হইতে (খ) ১টি নীল রংয়ের পলিথিনের বায়োরোধক প্যাকেটে রক্ষিত ৫০ পিস সহ সর্বমোট ১৪০ পিস এমফিটামিন সমৃদ্ধ লালচে গোলাপী রংয়ের ট্যাবলেট (ইয়াবা) উদ্ধার করেন, যার বাজার মূল্য ৪২ হাজার টাকা। মৌলভী বাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম