আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ
আজ থেকে চালু কক্সবাজারের হোটেল মোটেল-রিসোর্ট
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলেও, প্রায় তিন মাস পর আজ থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্ট। তবে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পুরোপুরি সন্তুষ্ট নয় সংশ্লিষ্টরা।


করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ঠা এপ্রিল থেকে কক্সবাজারে লকডাউন ঘোষণা করা হয়।  পরবর্তীতে বিধি-নিষেধ শিথিল করে গণপরিবহণসহ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও বন্ধ রাখা হয় হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্রগুলো।

এ নিয়ে চরম দুর্ভোগে পড়েন পর্যটন সংশ্লিষ্ট অন্তত সাড়ে ৩ লাখ মানুষ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার প্রশাসনের সাথে বৈঠকের পর ২৪শে জুন থেকে শর্ত সাপেক্ষে হোটেল-মোটেল খুলে দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। গঠন করা হয়েছে মনিটরিং কমিটিও।

সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ রুম খালি রেখে হোটেল-মোটেল ও কটেজগুলো পরিচালনা করতে হবে। ভ্রমণের জন্য নয়, জরুরি প্রয়োজনে আসা লোকজনকেই রুম ভাড়া দেয়া হবে।

এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তকে পর্যটন সংশ্লিষ্টরা স্বাগত জানালেও বিনোদন কেন্দ্রগুলো খুলে না দেয়ায় হতাশ তারা। এদিকে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম