প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 8:16 am || প্রকাশের তারিখ: June 25, 2021, 9:15 pm
ঢাকা।। দেশে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।
শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।