আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 8:14 am || প্রকাশের তারিখ: June 25, 2021, 9:20 pm
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ২৯ জুন
ঢাকা।। করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন। ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোন ফি আদায় করা যাবে না। এবার করোনা অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম