আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 2:08 am || প্রকাশের তারিখ: June 25, 2021, 9:25 pm
লন্ডনে বিডি ইনডিপেনডেন্স ক্রিকেট কাপ লীগ অনুষ্ঠিত
ঢাকা।। লন্ডনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিডি ইনডিপেনডেন্স কাপ  টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লন্ডন ক্রিকেট লীগ ,  এল সি এল  আয়োজিত খেলায়  ১২ টি দল অংশগ্রহণ করে।স্থানীও হ্যাকনি মার্শেস নর্থ প্যাভিলিয়নে বেলুন উড়িয়ে  টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সকাল ১০ টায় ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও শহিদুল আলম রতন ,এসেক্স ক্রিকেট ও গ্রাস রুট ট্রাস্টের পরিচালক জাওয়ার আলী,বিসিবি গেম ডেভেলপমেন্ট সেক্রেটারি ওমর হোসেন ,এলসিএল এর উর্দ্ধতন কর্মকর্তাগণ,আম্পায়ারস ,গণমাধ্যম কর্মী ও সমাজের বিশিষ্টজনেরা।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ৫০ বলে। সকাল থেকে ৪ টি মাঠে অবিরাম চলতে থাকে তুমুল লড়াই। প্রতিযোগিতায় ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। প্রতি গ্রুপের  শীর্ষ দল প্রতিযোগিতার সেমিফাইনাল  পর্বে অগ্রসর হয় ।সেমিফাইনালে লড়াই করা ৪ দলের বিজয়ী দুই দল অংশগ্রহণ করে ফাইনাল প্রতিযোগিতায়।

বিকেল ৫ টায় ফাইনাল খেলায় এ বি এম মৌলভীবাজার ১ , মাইটি টাইগার্সের  মুখোমুখি হয়। টসে জিতে  ব্যাট করার সিদ্ধান্ত নেয় এ বি এম মৌলভীবাজার ১,  এবং ৮৫ রানে তাদের  ইনিংস  গুটিয়ে যায় । জবাবে খেলতে নেমে কয়েক বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় মাইটি টাইগার্স।

খেলা শেষে লন্ডন ক্রিকেট লীগ ,এল সি এল এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে ও মাকসুদ আহমেদ সুমনের সঞ্চালনায় জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে  রানাপ আপ ও বিজয়ী দলের হাতে ট্রফি ও চেক তুলে দেন যথাক্রমে টিভি নাইনটিন অনলাইন ডট কমের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু ও নাহিদ নেওয়াজ রানা।এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন আম্পায়ার সেক্রেটারি মোঃ আরাফাত ইসলাম ,এলসিএল এর এক্সিকিউটিভ মেম্বার আহমেদ রাব্বি ও ফাহাদ।খেলায়  আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন  আতিকুর রহমান ,হোসেন ,সালমান ও মুক্তার আহমেদ। চ্যাম্পিয়ন দল মাইটি টাইগার্স পেয়েছে ৭৫০ ব্রিটিশ পাউন্ড এর  চেক ও রানার্সআপ দল এ বি এম মৌলভীবাজার ১ পেয়েছে ৩৫০ ব্রিটিশ পাউন্ডের চেক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম