আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 8:12 am || প্রকাশের তারিখ: June 28, 2021, 6:13 pm
গণপরিবহন বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার সাভার।। সাভারে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার অপেক্ষারত শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রেডিওকলোনী এলাকায় দীর্ঘক্ষণ গাড়ি না পেয়ে অপেক্ষারত ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। অপেক্ষার পর গাড়ি পেলেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এসময় বিক্ষুব্ধ কয়েক’শ শ্রমিক এর প্রতিবাদে ঢাকা-আরিচা মহসড়কের রেডিওকলোনী এলাকায় অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কটিতে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সাভার থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে তারা সড়ক ছেড়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘সকাল ৮টার দিকে কিছু শ্রমিক রেডিওকলোনী এলাকায় সড়কে বিক্ষোভ করেছে। গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগ তাদের। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে এক ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।’

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম