আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
কেশবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনের নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিষ্ঠান খোলা রাখা ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করানোর অপরাধে কেশবপুর শহরের স্যানিটারি ব্যবসায়ী ইনতাজ আলীকে ১০ হাজার, স’মিলের পরিচালক সম্রাট গাজীকে ১ হাজার, ফ্যামস ওয়ার্কশপের পরিচালক রুহুল আমীনকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম