আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২১, ১০:১২ অপরাহ্ণ
ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৯৩, মৃত্যু ৫
ঝিনাইদহ সংবাদদাতা।। আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনা ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৮, শৈলকুপায় ১৬, হরিণাকুণ্ডুতে ১৩, কালীগঞ্জে ১৪, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে।

বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম