আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২১, ৮:০০ অপরাহ্ণ
টাঙ্গাইলে ব্রীজ ভাঙ্গার ১ বছরেও মেরামত হয়নি 
মাসুদ পারভেজ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল।।
যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের মূল হাতিয়ার।সেখানে টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর রাস্তার ব্রীজ ১ বছর আগে ভেঙ্গে  আংশিক খাদে পড়ে গেছে।

জানা গেছে, গত ২১ ই জুন ২০২০ ইং তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে মাহিন্দ্র ভাড়ি গাড়ী ভর্তি বালি নিয়ে ব্রীজ পার হওয়ার সময় গাড়ীর পেছনের অংশ সহ আংশিক ব্রীজ ভেঙে নিচে পড়ে যায়। এতে কেউ আহত হয় নি কিন্তু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। উক্ত ব্রীজটি পেকুয়া -অভিরামপুর - গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া -শ্রীপুর উপজেলার মাওনাচৌরাস্তাকে সংযুক্ত করেছেন।এদিকে পেকুয়া-গোড়াই ও পেকুয়া-সখিপুর এবং পেকুয়া -পাথরঘাটা-মির্জাপুর অপরদিকে বাসাইল -টাঙ্গাইলকে সংযুক্ত করেছে।

 উক্ত ব্রীজ দিয়ে ৫ টি ইউনিয়নের প্রায় ৬০ টি গ্রামের মানুষ চলাচল করে।এই ব্রীজ দিয়েই কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের ছাত্র ছাত্রীরা চলাচল করেন। ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ৮-১০ হাজার মানুষ ও কয়েকশত যানবাহন চলাচল করে,যা বাঁশতৈল পূর্ব অঞ্চলের মানুষের স্বপ্নের ব্রীজ। ব্রীজটি ভেঙে যাওয়াই থেমে গেছে উক্ত এলাকার যোগাযোগ, ব্যবসা-বানিজ্য, ছাত্র ছাত্রীদের স্বপ্ন, কৃষকের স্বপ্ন।

জানা যায়,ব্রীজটি ৩-৪ বছর আগে থেকেই একাংশ ভেঙ্গে গেছে।যা নিয়ে দীর্ঘদিন গণমাধ্যমে লেখা হলেও কোন ফল পায় নি এলাকাবাসী। ফলে ব্রীজ দিয়ে দীর্ঘদিন কোন ভাড়ী গাড়ি চলাচল করতে পারে নাই। ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে উক্ত এলাকাবাসী।

ব্রীজ ভাঙ্গার পরেই ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন ভেকু দিয়ে মাটি ফেলে রাস্তার মেরামত করে দেন, যেন ছোট যানবাহন চলাচল করতে পারে। বর্তমানে ব্রীজ দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও ভারী কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে চরম ভোগান্তির মধ্যে বসবাস করছে উক্ত এলাকাবাসী।

উক্ত এলাকার কৃষক কদ্দুস নামের এক ব্যক্তি জানান, এই ব্রীজ আমাদের স্বপ্ন। ব্রীজ  দ্রুত মেরামত না করার কারণে, আমরা বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

অটোরিকশা চালক লিটন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বাঁচাতে অটোরিকশা চালাই। ব্রীজের যে অবস্থা, যেকোন সময় বড় একটি দূর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, পুন:নির্মানের জন্য ব্রীজটির প্রাথমিক নিবন্ধন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে ব্রীজটি পুনরায় নতুন করে করা হবে বলে তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম