আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৫, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ
ভূয়া ফেসবুক আইডি ব্যবহারে প্রতারণা, চা বিক্রেতা আটক
সঞ্জয় কুমার জেলা প্রতিনিধি যশোর ।। যশোরে ভূয়া ফেসবুকে ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগে চা বিক্রেতা প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে আত্নসাৎকৃত ১১ লাখ টাকা ও স্বর্ন।

সোমবার ভোররাতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক প্রদীপ কুমার ঘোষ সাতক্ষীরা জেলার তালা থানার ঘোষ নগর এলাকার বাসিন্দা সুবোধ ঘোষের ছেলে।

ডিবি পুলিশ জানায়, জার্মান প্রবাসী পরিচয় দিয়ে প্রতারক প্রদীপ কুমার ঘোষ জমি কেনার কথা বলে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রাণী দাস এর কাছ থেকে বিভিন্ন সময়ে ক্যাশে,বিকাশে ও চেকের মাধ্যমে বিশ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করে।

সে নিজেকে কখনো সৌম্যদীপ ঘোষ বা কখনো সুশান্ত ঘোষ পরিচয় দিয়ে প্রতারনার ফাঁদ পাতে। সে প্রধান শিক্ষিকার কাছ থেকে প্রতারণার মাধ্যমে তার এনআইডির ফটোকপি,পাসপোর্ট সাইজের ছবি,নন জুডিশিয়াল ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর ,স্বাক্ষর সম্বলিত ব্লাঙ্ক চেকের ৩ টি পাতা নিয়ে যায়। কিন্ত প্রতারক প্রদীপ তাকে জমি না দিলে রিতা তার টাকা ফেরত চায় ।

প্রতারক এগুলি ফেরৎ না দিলে শিক্ষিকা যশোর কোতয়ালী থানায় মামলা করেন। পুলিশ সুপার সেই মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করলে ডিবি পুলিশ খুলনা ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রদীপ কুমার ঘোষকে সাতক্ষীরা জেলার তালা থানার ঘোষ নগর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে এবং ১০ লক্ষ ৯৭ হাজার টাকা সহ বাদীর অন্যান্য প্রমানাদি জব্দ করে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম