আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: July 6, 2021, 11:19 am
অজ্ঞাত গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার আশুলিয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় মইনুল ইসলাম (২৭) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মইনুল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে বাইপাইল থেকে আসা একটি রিকশা উল্টো পথে পল্লীবিদুৎ যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম