আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২১, ২:৫৮ অপরাহ্ণ
সুদের টাকা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার আশুলিয়ায় মুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওনাদারের অপমনা সহ্য না করতে পেরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্নহত্যার অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে আশুলিয়ার ধলপুর গ্রামের জান্নাতুলের মালিকানাধীন বাসায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন উর রশিদ (৪৫) মানিকগঞ্জের ঘিওরের রাধাকান্তাপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া ধলপুরে পরিবার নিয়ে বাসাভাড়া থাকত। তিনি আশুলিয়ার হোটেল ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের স্বজনরা জানান, ভাগ্য ফেরানোর আশায় কিছুদিন আগে সুদের টাকায় দেনা করে খাবার হোটেলের ব্যবসা শুরু করে হারুন। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারনে ব্যবসা লাভজনক না হওয়ায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হন তিনি। এতে পাওনাদাররা তাকে সকলের সামনে অপমান-অপদস্ত করে। পরে অপমান সহ্য করতে না পেরে বুধবার ভোরে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে উঠানে থাকা লিচু গাছের সাথে ফাঁস নেন তিনি। এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আশুলিয়া থানার এস আই ইউনুস আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম