আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 4, 2026, 1:39 am || প্রকাশের তারিখ: July 7, 2021, 3:44 pm
আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২৮৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

বুধবার (৭ জুলাই) ভোর রাতে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪।

র‌্যাব জানায়,আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও শরীফুল ইসলাম ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব ৪। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তাদের কাছ থেকে ১২৮৪ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪,৬২০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব আরোও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অনেকদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।

র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, বেশ কিছুদিন যাবৎ নুরুল ইসলাম ও শরীফুল ইসলাম সাভারসহ রাজধাণীর আশে পাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তাদের অবস্থান সনাক্ত করা হয়, পরে উদ্ধার অভিযানের মাধ্যেমে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । এছাড়াও আটককৃতরা আর কোন অপরাধের সাথে জড়িত আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ১২৮৪ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানায়,তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের নাম্বার থেকে আরও অনেক নতুন তথ্য পাওয়া গেছে ,এই চক্রের সাথে আর কারা জড়িত, কোথায় তাদের সঙ্গে ড্রিল হতো, সেটা তাদের মোবাইল ট্রেকিং এর মাধ্যেমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম