প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 6:00 am || প্রকাশের তারিখ: July 11, 2021, 4:29 pm
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ জুলাই) ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন।
এদিন সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় তানুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।