আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 6:00 am || প্রকাশের তারিখ: July 11, 2021, 4:34 pm
পুকুরে ডুবে মৃত্যু ২ বোনের
বগুড়া(শেরপুর)সংবাদদাতা।। বগুড়ার শেরপুরে ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিম আকতার (১২) ও জেমি আকতারের (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো বোন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিম আকতার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামের সুমন মিয়ার মেয়ে ও জেমি আকতারের বাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে।

জানা যায়, গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া চাকরির জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। সেই সুবাদে তার মেয়ে মিম আকতার নানাবাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে থেকে লেখাপড়া করে।

রোববার সকালে খেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় মিম আকতার, মামাতো বোন জেমি আকতার, মামাতো ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়। পানি থেকে না ওঠার কারণে ছোট ভাই বাড়িতে খবর দেয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম