প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 8:12 am || প্রকাশের তারিখ: July 12, 2021, 6:42 pm
স্টাফ রিপোর্টার সাভার।। আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। জব্দ করা হয় ডাকাতিকাজে ব্যবহৃত প্রাইভেটকার।
সোমবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারেরা হলেন, গোপালগঞ্জের মাসুদ মৃধা (৩৩),নারায়নগঞ্জের সোহাগ মোল্লা (২৫), বি.বাড়িয়ার মাসুদুর রহমান (৩৬), গাইবান্ধার ইউসুফ আলী (৩০)।
র্যাব-৪ লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার চাকু, হাশুয়া ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারেরা মূলত বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ডাকাতি করতেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম