আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২১, ৯:২৬ অপরাহ্ণ
সাভারে স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন এর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে। মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।তাই মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সাভার বাসিকে সচেন করতে আজ সাভারে স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন এর উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে স্টার ভিলেজ ডক্টরস ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারী দোকানদার, রিকশাচালক, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর আবদুল রহমান, স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন ও সংগঠন এর মহাসচিব মোঃ জাহিদ হাসান শিকদার,সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ,ভাইসচেয়ারম্যান জামাল হোসেন সহ সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/ এস কে
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম