আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ জনের জেল
সঞ্জয় কর্মকার যশোর জেলা প্রতিনিধি।। যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ মামলা, ২৭ জনের জেলযশোরে ভ্রাম্যমাণ আদালতে গত কালের তুলনায় মঙ্গলবার মামলা ও জেল জরিমানার সংখ্যা কিছুটা কমেছে। এদিন ২৫টি মামলা ও ১৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে ২৭ জনকে জেল দেওয়া হয়েছে।
এদিন রেলবাজার, চাঁচড়া বাজার, রেলস্টেশন, আরএন রোড ও পুলেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবিন। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক না ব্যবহার করার অপরাধে ৩টি মামলা, জেল ও ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম অভিযান চালান রেলস্টেশন,আরএন রোড,পুলেরহাট এলাকায়। এ সময় একটি মামলা, একজনকে জেল এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভয়নগরে ৭টি মামলা, ৭ জনকে জেল ও ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা, কেশবপুরে ৫টি মামলা, ৫ জনকে জেল ও ৬ হাজার টাকা জরিমানা, ঝিকরগাছায় একটি মামলা, একজনকে জেল ও ১শ’ টাকা জরিমানা, শার্শায় ৩টি মামলা, ৫ জনকে জেল ও ১ হাজার ১শ’ টাকা জরিমানা, চৌগাছায় ৫টি মামলা ৫ জনকে জেল ও ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম