আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১, ১১:৪৬ অপরাহ্ণ
কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের নামাজপুরে আলহাজ¦ মহিউদ্দীন ফারুকী সমাজকল্যান সংঘ এর উদ্দোগে দুস্থ অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় নামাজপুর আলহাজ¦ মহিউদ্দীন ফারুকী সমাজকল্যান সংঘ প্রঙ্গনে করোনায় কর্মহীন ও অসহায় ১৩০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ¦ মহিউদ্দীন ফারুকীর পরিবারবর্গ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।

বিতরন করা ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, চিনি, পিয়াজ, লবন, সাবান ইত্যাদি। মহামারি করোনা ভাইরাস সংক্রমনের সময় কর্মহীন ও দুস্থ অসহায় মানুষেরা এই সব ঈদ সামগ্রী পেয়ে খুবই খুশি হয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম