আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 7:26 am || প্রকাশের তারিখ: July 19, 2021, 8:42 pm
আশুলিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ওমর আলী সজীব
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য,ওমর আলী সজীব

ওমর আলী সজীব,বলেন, পবিত্র আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। মহামারি করোনাভাইরাসের কারনে এবারও হজ্জের সিদ্ধান্ত শিথিল হয়েছে। তবে মুসলিমরা সবকিছু ছাপিয়ে ঈদ পালন করবেন যথাযথ মর্যাদায়

তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

ওমর আলী সজীব, আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর আযহা এ প্রত্যাশা করি।

এ ছাড়া তিনি আরোও বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৮-দফা নির্দেশনা জারি করেছে। আমরা যদি সকলে করোনাভাইরাস মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম