আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 5:02 am || প্রকাশের তারিখ: July 23, 2021, 2:48 pm
পিকআপের চাপায় ৬ জনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাগেরহাটে মহাসড়কের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম