আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:18 am || প্রকাশের তারিখ: October 3, 2019, 4:35 pm
সাভারে গাড়ি চাপায় প্রতিবন্ধী নিহত
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : সাভারে গাড়ির চাপায় আহমদ আলী নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক সাভারের নয়াবাড়ি এলাকার কোরান আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় কুমার সাহা আমাদেরবাংলাদেশ কম কে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা 'হিট এন্ড রান' জাতীয় ঘটনা। অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন উল্লেখ করে তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম