আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 5:02 am || প্রকাশের তারিখ: July 27, 2021, 8:48 pm
আরো একটি অক্সিজেন এক্সপ্রেস আসছে দেশে
ঢাকা।। ভারতীয় রেলের আরো একটি অক্সিজেন এক্সপ্রেস দেশে আসছে। শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারত থেকে।

সোমবার (২৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসছে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম