আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:23 am || প্রকাশের তারিখ: October 3, 2019, 4:56 pm
কেশবপুরে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন
আমাদেরবাংলাদেশ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর)  সকালে প্রধান অতিথি হিসাবে শিকারপুর সড়কের দু-ধারে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ও শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি অফিসার নাছির উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নির্দেশনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় উপজেলার সকল সড়কে তালের বীজ রোপন করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম