আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ
ঈদের পর আবারও আইএইচসিআরএফ’র খাদ্য বিতরণ শুরু
রাজশাহী প্রতিনিধি।। রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন(আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।

শুক্রবার (৩০ জুলাই) জুম্মা নামাজের পর রাজশাহী অনুরাগ কমিউনিটি সেন্টার গেটের সামনে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা ।

আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন যতোদিন লকডাউন ততোদিন এ কর্মসূচি চলমান থাকবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, বিডি সোশ্যাল নিউজ স্টাফ রিপোর্টার মনিরুল জামান মনি প্রমুখ।

এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম,
প্রচার সম্পাদক মাসুক আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, জালাল আহমেদ,আইয়ুব আহমেদ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম