আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২১, ১:২৩ অপরাহ্ণ
৫’ টাকা নিয়ে কথা কাটাকাটি, যাত্রীর লাথিতে প্রাণ গেলো রিকশাচালকের
ঢাকা: ঢাকার আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির সময়ে যাত্রীর লাথির আঘাতে রিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ধনাইট এলাকা এ ঘটনা ঘটে। মৃত অটোরিকশা চালক আলিম হোসেনের বাড়ি গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়ায়। তার পিতার নাম জয়নাল মিয়া। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অপরদিকে আটক যাত্রী ফজলুল শেরপুরের নালিতাবাড়ীর মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুরে বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্টান্ড থেকে ধনাইদ এলাকার যাওয়ার কথা বলে রিকশায় উঠেন ফজলুল। তিনি সেখানে পৌছালে রিকশাচালক আলিম হোসেনের সাথে ৫ টাকার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে রিকশাচালককে লাথি মারে ফজলুল। পরে রিকশার সাথে ধাক্কার খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আশুলিয়া থানার এসআই আলামিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতাহালের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠায়। ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম