ঢাকা: সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একটি সিঙ্গার ইলেকট্রনিক্সের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮ টা ২০ মিনিটের দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার সিঙ্গার ইলেকট্রনিকসের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিস দুই ইউনিটসহ মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা ধরে ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুনের তীব্রতা অনেক। আমরা সাধ্যমত চেষ্টা করছি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম