আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 8:52 pm || প্রকাশের তারিখ: October 3, 2019, 7:10 pm
দাকোপে মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি:খুলনা জেলার দাকোপ উপজেলায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় সংস্থার দাকোপ কার্যালয়ে যুগ্ম সম্পাদক উজ্জ্বল মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার দাকোপ শাখার সভাপতি তপু সরকার।

শারদীয় উৎসব কে সামনে রেখে সকলকে নিজ দায়িত্ব পালনের জন্য অবহিত করা হয়। মাদক নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনি কে সহায়তায় করার অনুরোধ জানানো হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী,সহ-সভাপতি তুষার গোলদার, তদন্ত কর্মকর্তা রনজিত সাহা, মহিলা তদন্ত কর্মকর্তা নিলিমা বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃসাইদুর রহমান,সদস্য মোঃমহারাজ শেখ, আঁখি রায় প্রমূখ। উক্ত অনুষ্ঠানে কয়েক জন অসুস্থ সদস্যকে সামান্য চিকিৎসা খরচ প্রদান করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম