আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৬, ২০২১, ৮:৫৯ অপরাহ্ণ
চয়নিকা চৌধুরী আটক
ঢাকা।। মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই ছবির নায়িকা পরীমণির সঙ্গে নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর অনৈতিক কাজের সহযোগিতা করার জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) সাড়ে ৬টার দিকে পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশর যুগ্ম কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ বলেন, ‘পরীমণির সঙ্গে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য ডিবির একটি টিম চয়নিকা চৌধুরীকে আটক করেছে বলে আমার কাছে খবর এসেছে।’

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমণি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র্যা ব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমণি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম