প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 8:52 pm || প্রকাশের তারিখ: October 4, 2019, 10:10 am
মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার: সাভার পৌরসভার ডগরমোড়া এলাকা থেকে নাজির হোসেন নামের এক কথিত ব্যারিস্টারকে (২৮) অস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-৪ এর উপ-পরিদর্শক (এসআই) কাউছার মাতুব্বরের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে।আটককৃত নাজির হোসেন ওরফে ব্যারিস্টার সোবাহানবাগের আমিন মার্কেট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডগরমোড়ার মাতৃবাগান মসজিদের কাছে মায়ের দোয়া জেনারেল স্টোরের সামনে নাজির হোসেন ওরফে ব্যারিস্টার সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলো। একপর্যায়ে র্যাবের টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে তার দেহ তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে