প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: August 8, 2021, 11:39 pm
নিজস্ব প্রতিবেদক।। নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার,কাজী আশরাফুল আজীম, পিপিএম নরসিংদী।
রবিবার (৮ আগস্ট) সন্ধায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় নরসিংদী জেলার সকল ইউনিটের প্রশাসনিক কাজের সাথে সম্পৃক্ত পুলিশ কর্মকর্তা ও সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ।
সভায় জেলা পুলিশের প্রশাসনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব কাজী আশরাফুল আজীম।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু