প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: August 9, 2021, 9:06 pm
নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় ইজিবাইক চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে যশোরের সিএন্ডবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, রাজু আহমেদ, ফরিদ আলী, মানিক মিয়া, মুকুল ও আ: রশিদ খান। তারা সকলেই চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, গত জুলাই মাসের ২৫ তারিখে বোয়ালমারী দক্ষিনপাড়া এলাকা থেকে আরিফুল ইসলামের ইজি বাইক চুরি হয়। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পরে তদন্তের মাধ্যমে পুলিশ ইজি বাইকের অবস্থান শনাক্ত হয়। পুলিশ সিএন্ডবি এলাকা থেকে চুরি যাওয়া ইজি বাইকটি জব্দ করে।
পুলিশ আরও জানায়, আটকেরা চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ইজিবাক চুরি করত।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত